প্রিন্ট এর তারিখঃ Sep 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2026 ইং
গুইমারায় "সরকারের নির্বাচনী ইসতিহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা" শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত

আব্দুর রহিম, গুইমারা, খাগড়াছড়ি: পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলায় উপজেলা প্রশাসন ও গুইমারা তথ্য অফিসের সহযোগিতায় "সরকারের নির্বাচনী ইসতিহার বাস্তবায়নে গণমাধ্যমের ভুমিকা" শীর্ষক এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গুইমারা, মাটিরাঙ্গা ও রামগড়ের পেশাজীবী সাংবাদিকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার "মিসকাতুল তামান্না ও সভার সভাপতিত্ব করেন, সিনিয়র তথ্য অফিসার আঞ্চলিক তথ্য অফিস পিআইডি চট্টগ্রাম'র " বাপ্পি চক্রবর্তি"।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মাহাবুব আলীসহ সরকারের বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।
উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মাহাবুব আলী বর্তমান সরকার ঘোষিত কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড ও ফ্যামেলী কার্ডের ভুয়োশি প্রশংসা করে তার ইতিবাচক দিকগুলো তুলে ধরে তা জনগনকে যথাযথভাবে জানানোর জন্য সাংবাদিকদের আহবান জানান। এই সমস্ত সুবিধা ভোগের জন্য প্রকৃত দুস্থ্য মানুষ গুলোকে তুলে ধরারও আহবান জানান। এছাড়াও তিনি সরকার ঘোষিত খাল খনন ও বৃক্ষরোপন কর্মসূচীর সুবিধাগুলো তুলে ধরেন।
সভার প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের এই পর্যন্ত প্রদত্ত প্রপল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আরোচনা করেন ও সরকার ঘোষিত ইসতিহার বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। এবং যে সকল কাজ অসমাপ্ত রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন।
সভার সভাপতি তার বক্তব্যে সরকারের গৃহিত ও নির্বাচনী ইসতিহারে প্রদত্ত সকল প্রকল্প স্রাইড আকারে তুলে ধরে তা ব্যাপক প্রচার ও কাজকে আরো গতিশীল করার জন্য গনমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
সভায় অন্যান্নদের মধ্য পরামর্শমূলক উন্মুক্ত বক্তব্য রাখেন, গুইমার প্রেসক্লাব সভাপতি আব্দুল আলী, সাধারন সম্পাদক এম দুলাল আহমদ, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট